ভারতের বিপক্ষে জয় পাওয়া হলো না বাংলাদেশের

ভারতের বিপক্ষে জয় পাওয়া হলো না বাংলাদেশের

ভারতের বিপক্ষে ২৮ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙ্গলো টাইগারদের। ৪৮ ওভারে ২৮৬ রানে অল-আউট হলো বাংলাদেশ।

২২ কোরে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন তামিম। ৩৩ রানে পান্ডিয়ার বলে ফেরেন সৌম্য। মুশফিককে সাথে ৪৭ রানের জুটি সাকিবের। ২৪ কোরে আউট হন মুশফিক। ইনিংস বড় করতে পারেননি লিটন-মোসাদ্দেক। আসরে ষষ্ঠ বারের মত পঞ্চাশোর্ধ ইনিংস খেলে সাকিব ফিরেছেন ৬৬ কোরে। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ও ১০ উইকেটের কীর্তি টাইগার অলরাউন্ডারের। এর আগে, ভারতের ইনিংসের শুরুতে রোহিতের ক্যাচ ফেলেন তামিম। ৯০ বলে আসরের চতুর্থ সেঞ্চুরি রোহিতের।

১০৪ কোরে ফেরেন রোহিত। রুবেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রাহুল। ৩৮ তম ওভারে জোড়া আঘাত মুস্তাফিজের। ফিরিয়েছেন কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। তাঁর পাঁচ উইকেটে ৩১৪ তে থামে ভারত।

Share this news...

Comments are closed.




© All rights reserved © 2018-2027 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com