বিশ্ব রেকর্ড করে ১৯৬ রানে জয় পায় উইন্ডিজ

বিশ্ব রেকর্ড করে ১৯৬ রানে জয় পায় উইন্ডিজ

বিশ্বরেকর্ড দিয়ে শুরু ট্রাইনেশন সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড ৩৬৫ রান তুলেছেন জন ক্যাম্পবেল ও শেই হোপ। এ দুইজনের দূর্দান্ত ইনিংসে ৩ উইকেটে ৩৮১ তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে আয়ারল্যান্ড গুটিয়েছে ১৮৫ রানে।

অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ১২ রান করেছেন। শূন্যতে আউট হন পল স্টার্লিং ও লোরকান টাকার। কেভিন ও-ব্রায়ানের ৬৮ ও উইলসনের ৩০-এ হারের ব্যবধান কমেছে। ৩৪ ওভার ৪ বলে অল আউট আয়ারল্যান্ড।

অ্যাশলে নার্স চারটি ও শেনন গ্যাব্রিয়েল নেন তিন উইকেট। এর আগে ক্যাম্পবেল ও হোপের দৃঢ়তায় রান পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাম্পবেল ১৭৯ আর হোপ করেন ১৭০ রান।

Share this news...

Comments are closed.




© All rights reserved © 2018-2027 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com