শিশুর প্রার্থনা – অন্নদাশঙ্কর রায়

শিশুর প্রার্থনা – অন্নদাশঙ্কর রায়

জগৎ জুড়ে ভয়ের মেলা
ভয় লাগে যে সারা বেলা
কেমন করে করব খেলা
ভয় ভেঙে দাও প্রভু।
 
আমার খেলাঘর এ ধরা
আমার আপনজনে ভরা
পরকে চাই আপন করা
ভয় ভেঙে দাও প্রভু।
 
ভয় ভেঙে দাও সকল লোকের
সকল রোগের সকল শোকের
সকল রকম ভয়ানকের
ভয় ভেঙে দাও প্রভু।
 
খেলব আমি আপন মনে
সারা দিবস অকারণে
তুমি থেকে সংগোপনে
ভয় ভেঙে দাও প্রভু।

Share this news...

Comments are closed.




© All rights reserved © 2018-2027 boguratribune.com
Desing & Developed BY ThemesBazar.Com